হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার পেল নগদ অর্থ সহয়তা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধূরাইল ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি, গোরকপুর গ্রাম পরিদর্শন করে ক্ষয় ক্ষতি দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে এমরান সালেহ প্রিন্স ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, “দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা জরুরি। তাদের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।”
গত ২০ সেপ্টেম্বর ভোর রাতে ধূরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি, গরবপুর গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং বিভিন্ন স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে নানা সংকটে রয়েছে।
এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজীম উদ্দিন, মিজানুর রহমান,জেলা রেড ক্রিসেন্টের ইউ এল ও হায়দার আলী ,বিএনপি নেতা শহীদুল্লাহ মাস্টার, মাসুম বিল্লাহ, সারোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি এমএ বি রায়হান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহীন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর,সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




💬 পাঠকের মতামত (০)