আজকের শতাব্দী সত্যের সন্ধানে নিরন্তর
রবিবার, ৯ আগস্ট ২০২৬, শ্রাবণ ১৪৩৩
বিজ্ঞাপন
সারাদেশ

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

#আধিবাসী#দিবস#হালুয়াঘাট
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর ৯ আগস্ট এই দিবসটি পালন করা হয়।

​দিবসটি উপলক্ষে সকালে হালুয়াঘাট পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

​এ সময় বিভিন্ন সংগঠনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেওয়া আদিবাসীরা তাদের বিভিন্ন দাবি আদায়ে নানা স্লোগান দেন। র‍্যালি শেষে আদিবাসী নেতারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ফয়সাল আহমেদ এর নিকট হস্তান্তর করেন।

​স্মারকলিপি পেশের পর উপজেলার ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও সংকট উত্তরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি কেবল সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের নয়, বরং আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

​দিবসের আলোচনা সভায় উঠে আসা প্রধান দাবিগুলো হলো, ​ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি: আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকার রক্ষা এবং সংবিধানে তাদের স্বীকৃতি প্রদান,নিজস্ব মাতৃভাষায় শিক্ষাগ্রহণ এবং কৃষ্টি-সংস্কৃতি সুরক্ষার সুযোগ নিশ্চিত করা,আধুনিক ও ঐতিহ্যগত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং নারীর অধিকার বাস্তবায়ন,আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মানোন্নয়ন।

​দিবসটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী সংগঠন ও মানবাধিকার কর্মীরা তাদের নায্য অধিকার আদায় এবং সকল প্রকার বঞ্চনা অবসানের জোরালো দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

💬 পাঠকের মতামত (০)

  • এই খবরে এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।
← সব সংবাদ

আরও পড়ুন