১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় ০২:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২০ Time View

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাগেরহাট সদর উপজেলার ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোসাঃ ফারহানা খাতুন, সহ-সভাপতি শেখ মঞ্জুর আলম, প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, আব্দুল আলিম, লিয়াকত আলী মোড়ল, খাঁন মোহাম্মদ আলী, সুজাতা রানী কুন্ডু, শাহানা আক্তার স্বপ্না ও সুপ্রিয়া দেবনাথ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ (অনুষ্ঠিতব্য সাল ২০২৬) সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে দুজন শিক্ষার্থী বৃত্তি লাভ করার গৌরব অর্জন করে। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো— আবুল হাসান শেখ ও ফারিয়া আক্তার মিম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ খাঁন কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী তার বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমি বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

Please Share This Post in Your Social Media

বাগেরহাটে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় ০২:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬