১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকদের নিয়ে সমন্বয় সভা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় ১২:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২৮ Time View

“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর উদ্যোগে অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুলাই (সোমবার) সনাক নালিতাবাড়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১১টি এসিজি গ্রুপের সমন্বয়কগণ অংশগ্রহণ করেন।
সনাক নালিতাবাড়ীর এরিয়া কোর্ডিনেটর মো. নাজমুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন গোজাকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসিজি সমন্বয়ক খোকন মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সভাপতি আব্দুল ফাত্তাহ, ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান, ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আনিস উজ্জামান বাপ্পী, ইয়েস সহ-দলনেতা সাজন চন্দ্র ও নুসরাত জাহান নাদিয়া প্রমুখ।
সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং যুব সমাজকে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়া আগামী দিনগুলোতে এসিজি গ্রুপের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

নালিতাবাড়ীতে দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকদের নিয়ে সমন্বয় সভা

প্রকাশের সময় ১২:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬