০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা পারে তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে: মোস্তফা কামাল মাস্টার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় ০৬:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১১ Time View

0-0x0-0-0-{}-0-0#

বর্তমান প্রজন্মকে মাদক, জুয়া ও অনলাইন আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে। যে মাঠে একসময় গরু চরত, সেই মাঠেই আজ একটি প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চরগোরকপুরের তরুণরা প্রমাণ করেছে যে ইচ্ছা থাকলে গ্রামাঞ্চলেও খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনা সম্ভব।

বুধবার (৩ জুন) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চরগোরকপুর নতুন বাজারের পূর্ব পাশের মাঠে অনুষ্ঠিত তারুণ্যের ঐক্য ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য ও ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল মাস্টার।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা। খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

চরগোরকপুর ভাই ব্রাদার্স ফুটবল টিম আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী রনি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য একেএম শহীদুল্লাহ, হালুয়াঘাট উপজেলা যুবদল নেতা তালেব হোসেন প্রমুখ।। এছাড়াও টুর্নামেন্ট সফল করতে সার্বিক সহযোগিতা করেন চরগোরকপুর এলাকার তরুণ সমাজ।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় হাসনখিলা একাদশ ও চরগোরকপুর একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র হলে শিরোপা নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর টাইব্রেকারে হাসনখিলা একাদশ ৫-৪ গোলে চরগোরকপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি মোস্তফা কামাল মাস্টারসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন খেলোয়াড়, সমর্থক ও দর্শকরা।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

খেলাধুলা পারে তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে: মোস্তফা কামাল মাস্টার

প্রকাশের সময় ০৬:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬