০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন; স্বামীর কারাদণ্ড  

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় ০৬:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১০ Time View

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা  মামলায় এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় আদালত।

বুধবার (২০ মে) দুপুরে শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামী মো. হান্নান মিয়া (৩২)। তার বাড়ি  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার  ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর গ্রামে। সে ওই এলাকার মো. আজিজুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অন্তত সাড়ে চার বছর আগে হান্নানের সাথে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রামের মৃত আব্দুস ছালামের মেয়ে মোছা. কামরুন্নাহারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে হান্নানের বিরোদ্ধে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় বিচার করে সালিশ করা হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয় গেল বছরের ২৫ সেপ্টেম্বর সকালে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন হান্নান মিয়া। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে মারধর করেন। পরে আহত হয়ে কামরুন্নাহার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

পরে ২৯ সেপ্টেম্বর নালিতাবাড়ী সি আর আমলী আদালতে একটি নালিশি মামলা করা হয়। আদালত সরাসরি মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেন। হাজির হয়ে আপসের শর্তে জামিন নিলেও পরে তিনি পলাতক হন।

এরপর আসামির অনুপস্থিতিতে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম চালান আদালত। বাদীসহ পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম আধার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী ১১(গ) ধারায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য মামলায় শেরপুরে এটিই প্রথম রায়।

Please Share This Post in Your Social Media

১০

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন; স্বামীর কারাদণ্ড  

প্রকাশের সময় ০৬:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬