০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও):
  • প্রকাশের সময় ০৩:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ২৩ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা আর নেই। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৯ জুন) সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বিকেল সাড়ে ৪টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম, রাণীশংকৈল থানার তদন্ত ওসি রকিকুল ইসলাম রফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, আলহাজ্ব ইউসুফ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা। পেশাগত জীবনে তিনি একজন সাধারণ নাপিত হলেও দেশের প্রতি তাঁর অবদান ছিল অসাধারণ।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি জন্মসূত্রে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের স্থায়ী বাসিন্দা। তবে তিনি পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের সরকার বস্তি গ্রাম থেকে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে ধর্মীয় রীতি অনুযায়ী শ্যামগঞ্জ গ্রামে তাঁর শেষকৃত্য (সৎকার) সম্পন্ন করা হয়। তাঁর প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা

প্রকাশের সময় ০৩:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬