Uncategorized

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে হুমায়ূন কবির (২৫) নামে এ মোটারসাইকেল আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ধারা বাজার মেইল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির উপজেলার ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নের মাদানী নগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে প্বার্শবর্তী ফুলপুর উপজেলার একটি ফার্মেসীতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হুমায়ুন ফুলপুর থেকে বাড়িতে ফিরছিলেন। ধারা বাজার এলাকার মেইলগেটে পৌছালে তার বিপরীতদিক থেকে (হালুয়াঘাট থেকে) ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সড়কে ছিটকে পড়েন হুমায়ুন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পান তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তার আত্তীয় স্বজনরা আসেন।   এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

💬 পাঠকের মতামত (০)

  • এই খবরে এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।
← সব সংবাদ

আরও পড়ুন