০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজশাহী দুর্গাপুরে নবাগত ইউএনও’র যোগদান
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
- প্রকাশের সময় ১০:৫২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১০ Time View
রাজশাহী দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন উম্মে হাবিবা ফারজানা। তিনি এর আগে ঢাকা জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল.এ শাখা-১) হিসেবে কর্মরত ছিলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লায়লা নূর তানজু ১৬ জুলাই বৃহস্পতিবার দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানাকে দায়িত্ব বুঝে দেন। এদিকে নবাগত ইউএনওকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যোগদানকৃত (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বিসিএস-৩৭ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি
ঢাকা জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল.এ শাখা-১) হিসেবে কর্মরত ছিলেন। তার জন্মস্থান বরিশাল জেলার পিরোজপুর উপজেলায়।











