০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে র‍্যাবের অভিযান: ১৪ দালাল আটক

ময়মনসিংহ প্রতিবেদক:
  • প্রকাশের সময় ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ৮ Time View

রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণার অভিযোগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ জন দালালকে আটক করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করে র‍্যাব-১৪

র‍্যাব সূত্র জানায়, হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ও প্রতারণার বিষয়ে নিয়মিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে র‍্যাব-১৪ এর একটি বিশেষ দল সেখানে দুপুর থেকে দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে। এসময় ১৪ জনকে আটক করা হয় এতে  ১৩ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।

অভিযান শেষে র‍্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি ৬ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ রোগীদের জিম্মি করে হয়রানি ও প্রতারণাকারী এই চক্রের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে র‍্যাবের অভিযান: ১৪ দালাল আটক

প্রকাশের সময় ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬