০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় যৌথ বাহিনী ও থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও দেশি অস্ত্রসহ তিনজন আটক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় ১০:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৩২ Time View
পটুয়াখালীর দশমিনা উপজেলায় যৌথ বাহিনী ও থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য, দেশি অস্ত্র ও যৌনউত্তেজক ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের মো. হারুন পেশকারের ছেলে মো. হানিফ পেশকার (২৫), সুশিল সদরদারের ছেলে সুমন সরদার (৩২) এবং আবদুল হক হাওলাদারের ছেলে মো. জিয়া সরদার (৩০)।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, দেশি অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূর (৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)-এর নেতৃত্বে রনগোপালদী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানকালে ১টি অটোমেটিক চাকু, ৭টি দেশি অস্ত্র, ৫০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ২টি মাদকদ্রব্য পরিমাপের যন্ত্র, মাদক সেবনের সরঞ্জাম, ৯ পিস যৌনউত্তেজক ট্যাবলেট এবং নগদ ১৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তানজিল নূর জানান, নির্বাচনকালীন সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আলামতসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. হাছনাইন পারভেজ জানান, যৌথ বাহিনীর অভিযানে রনগোপালদী ইউনিয়ন থেকে দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও যৌনউত্তেজক ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Please Share This Post in Your Social Media

দশমিনায় যৌথ বাহিনী ও থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও দেশি অস্ত্রসহ তিনজন আটক

প্রকাশের সময় ১০:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬