০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানির তোড়ে ভেসে গেল ১৫ গ্রামের স্বপ্নের সাঁকো, চরম দুর্ভোগে বাসিন্দারা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় ০৩:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২৯ Time View

দিনাজপুরের বিরামপুর উপজেলার আশুড়ার বিলের ওপর নির্মিত ২১০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি পানির তোড়ে ভেসে গেছে। এতে আশপাশের ১৫টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের দৈনন্দিন চলাচলে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলচাঁদ গ্রামের লালঘাট এলাকার এই সাঁকোটি ছিল এলাকাবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রতিদিন এই সাঁকোর ওপর দিয়ে ধানজুড়ি মিশন স্কুলের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ সাইকেল, মোটরসাইকেল ও ভ্যানগাড়ি নিয়ে চলাচল করতেন। কিন্তু গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে বিলের পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সাঁকোটি ভেসে যায়। এতে নদীপাড়ের বাসিন্দারা এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।

ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষ থেকে দিঘলচাঁদ গ্রামের বাসিন্দা কমল চন্দ্র সরকার বিষয়টি জানিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন করেছেন। দ্রুত সাঁকোটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুন বলেন, “আমি বিষয়টি অবগত হয়েছি এবং লিখিত আবেদন পেয়েছি। জনদুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব আমি ঘটনাস্থল পরিদর্শন করব এবং সাঁকোটি পুনর্নির্মাণ বা বিকল্প ব্যবস্থার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

Please Share This Post in Your Social Media

পানির তোড়ে ভেসে গেল ১৫ গ্রামের স্বপ্নের সাঁকো, চরম দুর্ভোগে বাসিন্দারা

প্রকাশের সময় ০৩:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬