০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ধরা পড়ল বিরল প্রজাতির মুখপোড়া হনুমান, রামসাগর উদ্যানে হস্তান্তর

​সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় ০৫:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২৬ Time View

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার একটি গ্রামে পথ হারিয়ে ঢুকে পড়া বিরল প্রজাতির একটি মুখপোড়া হনুমানকে উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।  ​শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে রুহিয়ার ফরিদপুর এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

​স্থানীয়রা জানান, এলাকাটিতে সচরাচর সাধারণ বানরের দেখা মিললেও মুখপোড়া হনুমান দেখার ঘটনা এবারই প্রথম। হনুমানটি গত কয়েকদিন ধরে এলাকার গাছপালা ও বসতবাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। লোকালয়ে প্রাণীটিকে দেখে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী ও উৎসুক গ্রামবাসী বন্যপ্রাণীটির সুরক্ষার কথা চিন্তা করে দড়ি দিয়ে সেটিকে সাবধানে আটকে রাখেন এবং দ্রুত বন বিভাগকে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ফরিদপুর গ্রামে ভিড় জমান।

​গ্রামবাসীর ধারণা, খাবারের সন্ধানে বা দলছুট হয়ে সীমান্ত এলাকা কিংবা পাশের কোনো বনাঞ্চল থেকে হনুমানটি লোকালয়ে চলে এসেছে। খবর পেয়ে ঠাকুরগাঁও বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

​বন বিভাগের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং হনুমানটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। এরপর ঠাকুরগাঁও সদর উপজেলা পশু হাসপাতালে নিয়ে সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হনুমানটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে’।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘হনুমানটির মুখ ও পায়ে আঘাতের চিহ্ন ছিল এবং এটিকে ভীত ও ক্লান্ত দেখাচ্ছিল।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে প্রাণীটি তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং কাছাকাছি একটি জঙ্গল থেকে খাবারের সন্ধানে এলাকায় চলে এসেছিল’।

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে ধরা পড়ল বিরল প্রজাতির মুখপোড়া হনুমান, রামসাগর উদ্যানে হস্তান্তর

প্রকাশের সময় ০৫:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬