০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় বিপুল উৎসাহে চলছে ভোট গ্রহন

মোংলা সংবাদদাতা
  • প্রকাশের সময় ০৫:১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৯ Time View

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের মোংলা উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯ টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, জামাতের প্রার্থী অ্যাড. আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ)’র প্রার্থী মো. হাবিবুর রহমান মাস্টার এবং সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম প্রতিদন্দিতা করছেন।

এ আসনে ২টি উপজেলায় ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৬ টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৫১ জন। নারী ভোটার রয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন।

কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার, উপস্থিতি সন্তোষ জনক। তবে নারী-ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।

এখন পর্যন্ত এই উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় বিপুল উৎসাহে চলছে ভোট গ্রহন

প্রকাশের সময় ০৫:১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬