০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে অসহায়দের মাঝে ঈদ উপহার, পাশে স্বপ্ন দ্রষ্টা ফাউন্ডেশন ও কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশের সময় ০৫:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ১২১ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ‘স্বপ্ন দ্রষ্টা কল্যাণ ফাউন্ডেশন’ এবং ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়িত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র মানুষের হাতে নতুন পোশাকসহ প্রয়োজনীয় বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়।
এই মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন কামাল। এছাড়া, কর্মসূচি সফল করতে ফাউন্ডেশনের একঝাঁক স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা আয়োজকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের জন্য দোয়া কামনা করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরগঞ্জে অসহায়দের মাঝে ঈদ উপহার, পাশে স্বপ্ন দ্রষ্টা ফাউন্ডেশন ও কলেজ শিক্ষার্থীরা

প্রকাশের সময় ০৫:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬