০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জনগণের মুখোমুখি অনুষ্ঠান

শেরপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় ০৫:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুজন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সুজনের কো-অর্ডিনেটর আতিকুর রহমান সুমন-এর সঞ্চালনায়

অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্যরা।

বক্তব্যে প্রার্থীরা শেরপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। পরে উপস্থিত সাধারণ জনগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করলে প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচিত হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করার শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, সুজনের জেলা কোর্ডিনেটর হোসাইন আহম্মদ মোল্লা, সুজনের সদস্য রফিক মজিদ, মুগনিউর রহমান মনি, খোরশেদ আলম রিপন, জাহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম সহ সংগঠনের অন্যান্য সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জনগণের মুখোমুখি অনুষ্ঠান

প্রকাশের সময় ০৫:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬