১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে সংসদীয় ৫ টি আসনে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ত্রুটিপূন ২০ জনের বাতিল

শাহ আলী বাচ্চু জামালপুর থেকে
  • প্রকাশের সময় ০২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১১৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ত্রুটিপূর্ণ ২০ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) প্রথম দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এদিন মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হলে ১২ জনের মনোনয়ন বৈধ এবং ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে চারজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ ঘোষিত হন বিএনপির এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদার।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে নয়জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান, শওকত হাসান মিয়া এবং জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদ। বৈধ ঘোষিত হন বিএনপির মো. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর ড. ছামিউল হক ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ও পাঁচজনের বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনসারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এ এস এম শাহীনুর রহমান।

রোববার (৪ জানুয়ারি) জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়।
জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খানসহ চারজনের মনোনয়ন বাতিল করা হয়।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ ছয়জনের মনোনয়ন বৈধ এবং জাতীয় পার্টির দুই প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানান, জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ২০ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জামালপুরে সংসদীয় ৫ টি আসনে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ত্রুটিপূন ২০ জনের বাতিল

প্রকাশের সময় ০২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬