০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বন্ধুত্ব ও মিলনমেলায় মুখর সাংবাদিক সমাজ

‎দূর্গাপুরে সাংবাদিকদের মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ‎

মোফাজ্জল হোসেন, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশের সময় ০১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১০২ Time View

রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে দূর্গাপুর প্রেসক্লাব ও দূর্গাপুর সাংবাদিক সমাজ।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দূর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নীল রঙের জার্সি পরে মাঠে নামে দূর্গাপুর প্রেসক্লাব দল এবং আকাশী রঙের জার্সি পরে মাঠে নামে দূর্গাপুর সাংবাদিক সমাজ।

দুই দলের এগারো জন করে মোট ২২ জন খেলোয়াড় নিয়ে শুরু হয় উত্তেজনাপূর্ণ এই ম্যাচ। খেলার দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের মাথায় দূর্গাপুর প্রেসক্লাবের খেলোয়াড় রাকিবুল ইসলাম একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় পায় দূর্গাপুর প্রেসক্লাব দল।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দূর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু।

খেলা শেষে দূর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি ও ম্যাচের অধিনায়ক ইসমাইল হোসেন নবী বলেন, “আমরা সবসময় অন্যের খবর লিখি। আজ নিজেদের মধ্যে এমন একটি মিলনমেলার আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হয়েছে, বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। সাংবাদিকদের জন্য এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।”

দূর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও ম্যাচের অধিনায়ক জীবন আলী সবুজ কোরবান বলেন, “জয়-পরাজয় বড় বিষয় নয়, সবাই একসাথে আনন্দ করতে পেরেছি—এটাই সবচেয়ে বড় কথা। ভবিষ্যতেও এমন প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে চাই।”

Please Share This Post in Your Social Media

বন্ধুত্ব ও মিলনমেলায় মুখর সাংবাদিক সমাজ

‎দূর্গাপুরে সাংবাদিকদের মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ‎

প্রকাশের সময় ০১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬