০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ভোটের অধিকার ফিরে পাওয়ার কথা তুলে ধরে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি মহাসচিব

রিকশায় চড়ে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় ১২:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৪৮ Time View

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যতিক্রমীভাবে রিকশায় চড়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (বেলা ১২টা) তিনি দলীয় কার্যালয় থেকে রিকশায় করে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন দাখিলের আগে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন,
“আমরা সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কেউ কেউ বিভেদ ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু আমরা অতীতেও বিভেদের রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না।”

তিনি আরও বলেন,
“দুর্ভাগ্যজনকভাবে গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে ন্যায়ের পথে এগোতে চাই। ২৪-এর আন্দোলনে আমরা অনেক তাজা প্রাণ হারিয়েছি—এই ত্যাগ একটি সুন্দর সমাজ গড়ার জন্য।”

মনোনয়ন দাখিলের পর নিজের ও ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি মহাসচিব। তিনি বলেন,
“দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হয়তো আমার শেষ নির্বাচন। ঠাকুরগাঁও ও দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।”

তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, যেখানে নারী-পুরুষের সমমর্যাদা থাকবে এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে সুন্দর পরিবেশে বসবাস করবে। নিজের ধর্মের প্রতি যেমন আনুগত্য থাকবে, তেমনি অন্য ধর্মের প্রতিও সম্মান দেখাতে হবে।”

নির্বাচনী আচরণবিধি মেনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ভোটের অধিকার ফিরে পাওয়ার কথা তুলে ধরে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি মহাসচিব

রিকশায় চড়ে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল

প্রকাশের সময় ১২:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫