০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
উলামা-মাশায়েখ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে নতুন গতি

ঈশ্বরগঞ্জে ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদের মনোনয়নপত্র জমা

সামদানি হোসেন বাপ্পী, ময়মনসিংহ
  • প্রকাশের সময় ১২:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৮৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ (বাবু) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত উপজেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে উলামা-মাশায়েখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে লুৎফুল্লাহেল মাজেদ (বাবু) বলেন,
“ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আমি নির্বাচন করছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থনই তাঁর প্রধান শক্তি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, লুৎফুল্লাহেল মাজেদ (বাবু) একজন ত্যাগী ও জনপ্রিয় জননেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করে আসছেন। তাঁর মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জ আসনে নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে রাজনৈতিক তৎপরতা ও জনআলোচনা ক্রমেই বাড়ছে।

Please Share This Post in Your Social Media

উলামা-মাশায়েখ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে নতুন গতি

ঈশ্বরগঞ্জে ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদের মনোনয়নপত্র জমা

প্রকাশের সময় ১২:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫