স্মরণ সভা ও দোয়া মাহফিলে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা
জামালপুরে সাংবাদিক নুরুল হক জঙ্গির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- প্রকাশের সময় ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৮২ Time View
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রথিতযশা প্রবীণ সাংবাদিক, কবি ও কলামিস্ট এবং দৈনিক পল্লীকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক নুরুল হক জঙ্গির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২১ ডিসেম্বর) বাদ মাগরিব জামালপুর জেলা গণতন্ত্র মঞ্চের কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ এবং জেলা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মোঃ আমির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও মরহুমের শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল জামালপুর জেলা গণতন্ত্র মঞ্চ। বক্তারা বলেন, নুরুল হক জঙ্গি তাঁর সাংবাদিকতা ও কলাম লেখার মাধ্যমে জেলার গণমানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন কাজ করে গেছেন। তাঁর সাহসী লেখনী ও নৈতিক অবস্থান সাংবাদিক সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
- স্মরণ সভায় নবীন ও প্রবীণ সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মরহুম নুরুল হক জঙ্গির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

















