জাগরণী চক্র কাটাখালী শাখার উদ্যোগে ৬০ জনকে কম্বল বিতরণ
চুলকাটিতে শীতার্তদের পাশে জাগরণী চক্র
- প্রকাশের সময় ০১:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২৫৯ Time View
বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্র কাটাখালী শাখার উদ্যোগে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে জাগরণী চক্র কাটাখালী শাখা ব্যবস্থাপক আ. রশিদ খানের সভাপতিত্বে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চুলকাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনাল অফিসের ব্যবস্থাপক নিজাম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক অমিত কর বিলাশ এবং বাগেরহাট জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে স্থানীয় ৬০ জন দরিদ্র ও অসহায় সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত সদস্যরা জাগরণী চক্রের মানবিক কার্যক্রম, সেবামূলক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।




















