০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নেতা আলী আব্বাসের মনোনয়নপত্র সংগ্রহ

কর্ণফুলী আনোয়ারা আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা আব্বাস

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।
  • প্রকাশের সময় ০৩:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস।

বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের কাছ থেকে আলী আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ছেলে ও দলের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিএনপি নেতা আলী আব্বাস বলেন,

“জুলুম-নির্যাতন উপেক্ষা করে দীর্ঘদিন রাজপথে জাতীয়তাবাদী আদর্শের পতাকা উড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এলাকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে জনগণের খেদমত করার লক্ষ্যেই আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে কর্ণফুলী ও আনোয়ারা এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আলোচনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নেতা আলী আব্বাসের মনোনয়নপত্র সংগ্রহ

কর্ণফুলী আনোয়ারা আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা আব্বাস

প্রকাশের সময় ০৩:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫