০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিক্ষা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসায় দাতা সদস্য সম্মেলন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ১২:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৬ Time View

গেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। তিনি তার বক্তব্যে বলেন, “মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে হলে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় জরুরি। দাতা সদস্যদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইয়ূব হোসেন এবং গ্রুপ রেজিস্ট্রার ফাহাদ আহম্মেদ মোমতাজী। তারা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিকতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে শিক্ষক, অভিভাবক ও দাতা সদস্যদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আলহাজ্ব এম. ডি. আব্দুস সালাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত ধারায় শিক্ষার্থী তৈরি করে আসছে। দাতা সদস্যদের অব্যাহত সহযোগিতায় মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও সমৃদ্ধ হবে।”

সম্মেলনে মাদ্রাসার দাতা সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় মাদ্রাসার বর্তমান শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার মান উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

দাতা সদস্যরা তাদের বক্তব্যে মাদ্রাসার উন্নয়নে অতীতের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতেও সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। সম্মেলনের মাধ্যমে দাতা সদস্যদের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়, যা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে মাদ্রাসার উন্নয়নের জন্য অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

শিক্ষা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসায় দাতা সদস্য সম্মেলন

প্রকাশের সময় ১২:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫