০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মাদক ও সন্ত্রাস দমনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন ওসি আমানুল্লাহ আল বারী

রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০১:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৯১ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাণীশংকৈল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পৌর শহরের চাঁদনী সিনেমা হল সংলগ্ন রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসি আমানুল্লাহ আল বারী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি কুশমত আলী, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহবুব আলম, এনটিভি অনলাইন প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, দৈনিক সমতল প্রতিনিধি সোহরাব আলী, দৈনিক সোনালী কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সকালের সময় প্রতিনিধি লেমন সরকার, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সুজন আলী, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আবু জাফরসহ অন্যান্য সাংবাদিকরা।

নবাগত ওসি তার বক্তব্যে বলেন, মাদক নির্মূল, সন্ত্রাস, চাঁদাবাজি দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তিনি অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ ও সহযোগিতা কামনা করেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

মাদক ও সন্ত্রাস দমনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন ওসি আমানুল্লাহ আল বারী

রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

প্রকাশের সময় ০১:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫