‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল–মেকিং প্রতিযোগিতায় কর্মসংস্থানকে অগ্রাধিকার
কর্মসংস্থান ভাবনায় জনগণকে যুক্ত করছে বিএনপি
- প্রকাশের সময় ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ২২৫ Time View
দেশে টেকসই উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে জনগণের সরাসরি মতামত অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদ্যোগ নিয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় কর্মসংস্থানকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, দেশের তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাস্তব অভিজ্ঞতা, কর্মসংস্থানসংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতেই এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা স্বল্পদৈর্ঘ্যের সৃজনশীল রিল ভিডিওর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিষয়ে নিজেদের ভাবনা উপস্থাপন করতে পারবেন।
দলটির নেতারা জানান, প্রতিযোগিতার মাধ্যমে প্রাপ্ত জনগণের মতামত ও প্রস্তাবকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কর্মসংস্থানমুখী নীতি ও পরিকল্পনা গ্রহণ করা হবে। এতে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতা দেশের উন্নয়ন ভাবনায় জনগণকে সম্পৃক্ত করার একটি সময়োপযোগী ও আধুনিক উদ্যোগ, যা কর্মসংস্থান নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।















