১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অংশ নিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ

দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোফাজ্জল হোসেন দুর্গাপুর, রাজশাহী
  • প্রকাশের সময় ১২:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২৩২ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

৭ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার শ্রী সুনিল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম রেন্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মাইনুল ইসলাম, দুর্গাপুর বালিকা বিদ্যালয়ের সভাপতি মহসিন, জেলা যুবদলের সদস্য রেন্টু, শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য দীর্ঘ সময় কাজ করেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দেশবাসী প্রার্থনা করছেন। তারা মহান আল্লাহর রহমত কামনা করে তার দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন।

দোয়া পরিচালনা করেন স্থানীয় এক মুফতি ও আলেম।

Please Share This Post in Your Social Media

ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অংশ নিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ

দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশের সময় ১২:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫