০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বর্ণাঢ্য র‌্যালি ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে অংশ নেয় স্থানীয় জনসাধারণ

মধুপুরে র‌্যালি ও ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৫:৪২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০১ Time View

টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার আয়োজনে মধুপুর সরকারি কলেজ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাড়ালজানী মেট্রো হাসপাতালের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

র‌্যালি শেষে মেট্রো হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা অংশ নিয়ে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা কোনো বিশেষ দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জন্মগত অধিকার এবং প্রতিদিনের জীবনের অংশ। নিজের অধিকারের প্রতি সচেতন হওয়ার পাশাপাশি অন্যের অধিকারের প্রতিও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

বর্ণাঢ্য র‌্যালি ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে অংশ নেয় স্থানীয় জনসাধারণ

মধুপুরে র‌্যালি ও ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

প্রকাশের সময় ০৫:৪২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫