১৪ ইউনিয়নের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৌলতপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল নামাজ ও দোয়া
- প্রকাশের সময় ০৩:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৮৮ Time View
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুই রাকআত নফল নামাজ আদায় শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এ নফল নামাজ ও দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা ফারুক আহমেদ।
দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এবং দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের নফল নামাজ, সাদকা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে চলমান রাখার আহ্বান জানান। পাশাপাশি বেগম খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।















