০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সেবা গ্রহিতাদের জন্য সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নতুন সুবিধা চালু

ময়মনসিংহে বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন

সামদানি হোসেন বাপ্পী, ময়মনসিংহ
  • প্রকাশের সময় ০২:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২৭৬ Time View

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে সেবা গ্রহিতাদের জন্য নির্মিত বিশ্রামাগার ও গণশৌচাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উদ্বোধন করেন জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল সাব-রেজিস্ট্রার ওমর ফারুক, মুক্তাগাছা সাব-রেজিস্ট্রার সাইফুল বারীসহ বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রারগণ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হাসান জানান, সেবা নিতে আসা দাতা–গ্রহিতাদের বসার জায়গার সংকট দীর্ঘদিনের সমস্যা ছিল। সেই বিবেচনায় বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সবার সহযোগিতায় কাজ সম্পন্ন হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, প্রতিদিন গড়ে ৬০–৭০ জন সেবা গ্রহীতা এ বিশ্রামাগারে বিশ্রাম নিতে পারবেন। পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, নারীদের জন্য নামাজ ঘর, মাতৃদুগ্ধ কক্ষসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে।

আগে পাক্কা পক্ষ খাড়া দাতা–গ্রহিতারা বসার জায়গার অভাবে অস্বস্তিতে থাকতেন এবং যত্রতত্র ঘুরে বেড়াতেন। সেই সমস্যা দূর করতেই এই নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দলিল লেখক সমিতির সভাপতি বাবুল, দলিল লেখক সুলতান আহমদ সরকার, সওকত, রনি, রিপন, জনি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

সেবা গ্রহিতাদের জন্য সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নতুন সুবিধা চালু

ময়মনসিংহে বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন

প্রকাশের সময় ০২:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫