গাইবান্ধায় জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে থানা মামলা নিয়ে পারিবারিক হুমকি
ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা ও মিথ্যা মামলায় হয়রানি
- প্রকাশের সময় ০৫:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২০৭ Time View
গাইবান্ধা সদর উপজেলা ঘাগোয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের কৃষক লীগের সহ-সভাপতি সুমন মিয়া স্থানীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা ও থানায় মিথ্যা মামলা দিয়ে ওয়ালিউর রহমান ও তার পরিবারের ওপর হয়রানি চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওয়ালিউর রহমানের ছেলে সোহেল রানা সুইট জানান, তার বাবা ২৭ বছর কুয়েতে অবস্থানকালে ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে তিনবারে মোট ৪৫ শতক জমি হোসেন আলী ব্যাপারীর কাছ থেকে ক্রয় করেন। ক্রয়ের সময় ৪৬২ নং দাগে বসতবাড়ি নির্মাণ করে ২৫ বছর ধরে বসবাস করছেন।
তিনি অভিযোগ করেন, জমি বিক্রয়কালে চাঁদা দাবির চেষ্টা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে সুমন মিয়া ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে হুমকি প্রদান করেছেন। ৭ জনকে আসামি করে থানা দুটি মামলা দায়ের করেছে, যা সুইট পরিবারের দাবি অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক।
সোহেল রানা সুইট জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুমন মিয়াকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালিউর রহমান, মোছা শামসুন্নাহার বেগম, চাচী আমেনা বেগম এবং জমি বিক্রয়কারী হোসেন আলী ব্যাপারীর ছেলে বউ বিউটি বেগম।



















