১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নারী নির্যাতন প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা, র‍্যালি ও সম্মাননা প্রদান

রাণীশংকৈলে রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা

সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৪:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম।

সভায় বক্তব্য রাখেন—সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, জামায়াত নেতা মিজানুর রহমান, রজব আলী, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, শিক্ষিকা মেহবুবা আক্তার ও মহিলাদলের আনার কলি প্রমুখ। বক্তারা নারী অধিকার, সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং সমাজে নারীর অগ্রগতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

আলোচনায় নারীদের নানা সমস্যার চিত্র ও বাস্তব সংকটগুলো উঠে আসে এবং উপস্থিত প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষপর্বে সমাজে বিশেষ অবদান ও অদম্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে ৫ জন নারীকে “অদম্য নারী সম্মাননা ২০২৫” প্রদান করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা সনদ।

রোকেয়া দিবসের এ আয়োজন নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও অধিকার সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্দীপনা যোগ করেছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

নারী নির্যাতন প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা, র‍্যালি ও সম্মাননা প্রদান

রাণীশংকৈলে রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা

প্রকাশের সময় ০৪:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫