কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে ব্যাপক কর্মী সমাগম, দিকনির্দেশনামূলক বক্তব্যে মুখরিত সমাবেশ
নাগরপুরে ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশের সময় ০৪:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৯১ Time View
টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আল আমিন মাজাহিরী এবং সভাপতিত্ব করেন সভাপতি বাবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তৃতা দেন—টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহম্মদ আখিনুর, মাওলানা আলী আকবর, আলহাজ্ব আকরাম আলী, মাওলানা ইব্রাহিম খলিল, মোঃ আব্দুল খবর মিয়া, মুফতি আ. হাদী, মাওলানা মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম, মো. সুরমান মিয়া ও মাওলানা আল হেলাল।
বক্তারা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ, দুর্নীতি প্রতিরোধ ও ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তারা আগামী জাতীয় নির্বাচনে সংগঠনের ভূমিকা ও কর্মীদের করণীয় নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
সমাবেশে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে বলে জানানো হয়েছে।















