০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
দিনের বেলায় প্রকাশ্যে হামলা, গুরুতর আহত ১, পুলিশি অভিযানে পাঁচজন আটক

গাইবান্ধায় যুবকের হাত ক্ষতবিক্ষত, আটক ৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৯৭ Time View

গাইবান্ধায় দিনের বেলায় এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে, যেখানে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের হাতে গুরুতর আঘাত করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে তার সঙ্গে থাকা বন্ধু মোশারফ রহমানও আহত হন।

গুরুতর আহত রুবেল সদর উপজেলার পৌরসভার মুহুরি পাড়ার বাসিন্দা। প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মোশারফ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধকে কেন্দ্র করে সুখনগর এলাকার বাবুসহ পাঁচ–সাতজন যুবক রুবেল ও তার বন্ধুর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় রুবেলের হাতে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

আহত মোশারফ বলেন, “জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। কিন্তু এভাবে প্রকাশ্যে হামলা হবে আশা করিনি। আমরা বিচার চাই।”

রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন, “আমার ছেলের ওপর যে আঘাত করা হয়েছে, তা সম্পূর্ণ পরিকল্পিত। এর সঠিক বিচার চাই।”

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

দিনের বেলায় প্রকাশ্যে হামলা, গুরুতর আহত ১, পুলিশি অভিযানে পাঁচজন আটক

গাইবান্ধায় যুবকের হাত ক্ষতবিক্ষত, আটক ৫

প্রকাশের সময় ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫