গভীর রাতে তালা ভেঙে ফ্যান-যন্ত্রসহ মূল্যবান সামগ্রী লুট
মধুপুরে সেন্ট যোসেফ গির্জায় চুরি
- প্রকাশের সময় ০৮:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০ Time View
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আমলীতলা এলাকায় সেন্ট যোসেফ গির্জায় গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গির্জার মূল ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা গির্জার ভেতর থেকে ৫টি সিলিং ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ৭টি চেয়ার ও ১টি ঘণ্টা চুরি করে নিয়ে গেছে।
গির্জার দায়িত্বশীলরা জানান, সকালে প্রার্থনার প্রস্তুতিতে এসে প্রথমেই ভাঙা তালা চোখে পড়ে। পরে ভেতরে প্রবেশ করলে দেখা যায়—গির্জার একাধিক সরঞ্জাম চুরি হয়ে গেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়।
অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তালা ভেঙে গির্জায় প্রবেশ করে বিভিন্ন সামগ্রী চুরি করেছে। চুরি হওয়া জিনিসপত্রের আনুমানিক মূল্য ৩০–৩৫ হাজার টাকা।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং চুরি হওয়া সামগ্রী উদ্ধারে পুলিশি অভিযান চলছে।



















