রামপালে ছাত্রদল-যুবদলের যৌথ দোয়া মাহফিল অনুষ্ঠিত
রামপালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- প্রকাশের সময় ০৮:৩২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১০ Time View
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাবাজার ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ দোয়া মাহফিলের আয়োজন করে রামপাল উপজেলা যুবদল ও ছাত্রদল।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন বেগম খালেদা জিয়া। তার দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মীরা দেশজুড়ে দোয়া করে আসছেন। সেই ধারাবাহিকতায় রামপালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
মো. মহিবুল্লাহ শেখ, সহ-সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা ছাত্রদল
মো. হোসেন শেখ, সাধারণ সম্পাদক, রামপাল কলেজ ছাত্রদল
মনিরুজ্জামান মুন্না, সভাপতি, ডিগ্রাস কলেজ ছাত্রদল
মো. ইব্রাহিম শেখ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, রামপাল উপজেলা ছাত্রদল
আল মিরান শেখ, অন্যতম নেতা, স্বেচ্ছাসেবক দল
হীরণ মল্লিক, অন্যতম নেতা, যুবদল
হান্নান শেখ, সভাপতি, উজলকুড় ইউনিয়ন সৈনিক দল ও সাধারণ সম্পাদক, রামপাল উপজেলা সৈনিক দল
নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের সংগ্রামে অনুপ্রেরণার প্রতীক। তারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু রোগমুক্তি, দেশের শান্তি-স্থিতিশীলতা এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রার্থনা করা হয়।















