বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় সাফল্যের পর এবার জাপানের বাজারে হাইব্রিড এসইউভি সিলায়ন ৬
জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন
- প্রকাশের সময় ০৮:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১৭৯ Time View
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় ব্যাপক সাফল্যের পর এবার জাপানে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬। বিশ্বের দ্রুত বিকাশমান প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) ব্র্যান্ড বিওয়াইডির এই নতুন মডেলটি জাপানের আধুনিক গাড়ির বাজারে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের বাজারে সিলায়ন ৬ মডেলটি দুই গ্রেডে এসেছে—ফ্রন্ট-হুইল ড্রাইভ (এফডব্লিউডি) এবং অল-হুইল ড্রাইভ (এডব্লিউডি)। এডব্লিউডি সংস্করণ মাত্র ৫.৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিমি গতিতে পৌঁছাতে সক্ষম। গাড়িটিতে রয়েছে ১৭ বছরের অভিজ্ঞতায় তৈরি ডিএম-আই প্রযুক্তি, ১.৫ লিটার হাই-এফিশিয়েন্সি ইঞ্জিন এবং উন্নত ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম (ইএইচএস)।
এফডব্লিউডি মডেলটি একবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত ইভি রেঞ্জ প্রদান করে। দীর্ঘ ভ্রমণে ইঞ্জিন ও মোটরের সমন্বিত শক্তি ড্রাইভিং রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা কমিয়ে আনে। নান্দনিক ডিজাইনে বিওয়াইডির ওশান সিরিজের ওশান-ইন্সপায়ারড থিম ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আধুনিক ইন্টেরিয়র, স্পোর্টস সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং ও উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম।
গাড়িটিতে ১৫.৬ ইঞ্চি হাই-রেজ্যুলুশন ডিসপ্লে, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ডুয়েল ওয়্যারলেস চার্জিংসহ অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া এতে রয়েছে ভিটুএল ও ভিটুএইচ সুবিধা, যা জরুরি অবস্থায় বাইরের ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
সিলায়ন ৬-এ রয়েছে প্যানোরেমিক সানরুফ, হিটেড স্টিয়ারিং হুইল, সাউন্ড-ইনসুলেটেড উইন্ডোজ এবং সর্বোচ্চ ১,৪৪০ লিটার পর্যন্ত কার্গো স্পেস।
বিওয়াইডির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এই উন্মোচনটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে সিলায়ন ৬-এর এফডব্লিউডি ভার্সনটি উন্মোচনের পর ২০০টিরও বেশি ইউনিট বিক্রি হয় এবং দ্রুতই দেশের পিএইচইভি সেগমেন্টে জনপ্রিয় হয়ে ওঠে।





















