০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আমতলী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে মো. দেলোয়ার হোসেন খান সভাপতি ও মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

আমতলী কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন

আমতলী (বরগুনা) প্রতিবেদক
  • প্রকাশের সময় ১২:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ৩১২ Time View

আমতলী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে মো. দেলোয়ার হোসেন খান সভাপতি এবং মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে তারা বিজয়ী হন।

নির্বাচনটি হাসপাতাল সড়কের সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন খান ও জসিম উদ্দিন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের ফলাফলে দেলোয়ার হোসেন খান ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন, আর জসিম উদ্দিন হাওলাদার পান ৪২ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. মাসুদ রানা, আমিনুল ইসলাম ও মেহেদী হাসান। এতে মাসুদ রানা ৫০ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম পান ৪৯ ভোট।

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহাগ সাংগঠনিক সম্পাদক এবং শাহীন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে হুমায়ুন কবির প্রধান নির্বাচন কমিশনার এবং নুরুল ইসলাম কাওসার নির্বাচন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনপ্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় সমিতির সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

আমতলী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে মো. দেলোয়ার হোসেন খান সভাপতি ও মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

আমতলী কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন

প্রকাশের সময় ১২:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫