সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে ২০২৫–২৬ মৌসুমের উদ্বোধন
ময়মনসিংহে প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন
- প্রকাশের সময় ১১:০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১৯০ Time View
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবং প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিমিটেডের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ‘PSH ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫–২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে এ লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এনামুল হক আকন্দ লিটন এবং ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল আলম।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমীন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সাংবাদিক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।





















