০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে রফিক ইসলামের মৃত্যু—টাকার বিরোধেই হত্যাকাণ্ড, জানাল পুলিশ

দৌলতপুরে রফিক হত্যা মামলায় একজন গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৮৯ Time View

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচাভিটা এলাকায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে রফিক ইসলাম (৫৫) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার সকালে হত্যা মামলা হওয়ার পরপরই ফারুক হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রফিক তার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে আল আমিন নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। একাধিকবার চাওয়ার পরও টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আল আমিন লোকজন নিয়ে রফিকের ওপর হামলা চালান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পচাভিটা এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হেলমেটধারী দুর্বৃত্তরা রফিককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রফিক নিহত হন এবং আহত হন একই গ্রামের রবজেল ফরাজি (৫২) ও ইউসুফ হোসেন (৫৫)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পরপরই দৌলতপুর থানা-পুলিশ ও র‌্যাব যৌথভাবে তদন্ত শুরু করে। শুক্রবার সকালে নিহতের স্ত্রী রোকেয়া খাতুন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে ফারুক হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পচাভিটা গ্রামের ফুলচাঁদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রফিক ও তার স্ত্রী ব্যাংক থেকে ৫৪ হাজার টাকা তোলার খবর পেয়ে আল আমিন আরও উত্তেজিত হন। পরে কামালপুর বাজারে রফিকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জেরেই সন্ধ্যায় রফিককে গুলি করা হয় বলে তদন্ত কর্মকর্তারা জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন,
“হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে রফিক নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে রফিক ইসলামের মৃত্যু—টাকার বিরোধেই হত্যাকাণ্ড, জানাল পুলিশ

দৌলতপুরে রফিক হত্যা মামলায় একজন গ্রেপ্তার

প্রকাশের সময় ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫