০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নিউ রফিক অটো রাইস মিলের মানবিক উদ্যোগ; খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

গোমস্তাপুরে ১,২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০২:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২২২ Time View

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেসার্স নিউ রফিক অটো রাইস মিলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মেসার্স নিউ রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ। উপস্থিত ছিলেন রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সেবাই রহনপুরের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম, সাবেক কাউন্সিলর জুয়েল ইসলাম, মাইনুল ইসলাম এবং তোহিদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোট ১,২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন স্টেশন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

নিউ রফিক অটো রাইস মিলের মানবিক উদ্যোগ; খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

গোমস্তাপুরে ১,২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের সময় ০২:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫