১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের মঙ্গল ও জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা

বাগেরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১৪ Time View

বাগেরহাট সদর উপজেলার ৯নং বাখালগাছি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাখালগাছি ইউনিয়নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও মোনাজাতে দেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং পুনরায় জনগণের সেবায় ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু। সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা সালাম বিশ্বাস। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। তিনি বলেন, “দেশের ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমরা অসুস্থ অবস্থায় হারাতে চাই না। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর চলমান চিকিৎসা যেন সফল হয়—এটাই আমাদের প্রার্থনা।” তিনি সকলকে মানবিক বিবেচনায় দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এমএ সালাম, পৌর বিএনপি নেতা শমসের আলী মোহন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি লিয়াকত সর্দার, জেলা বিএরপি সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা এবং বাগেরহাট সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাবুল ফকির, বিএনপি নেতা শেখ সেলিম, ওহিদুজ্জামান দিপুসহ এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।

আয়োজকরা জানান, রাজনৈতিক পরিস্থিতির জটিল সময়ে দলীয় নেত্রী খালেদা জিয়ার অসুস্থতা দলসহ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য উদ্বেগের বিষয়। তাঁর সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশের রাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তারা নিয়মিত দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন।

দোয়া মাহফিলকে ঘিরে এলাকায় শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বিরাজ করেছে। অংশগ্রহণকারীরা জানান, কষ্ট ও সংকটের মুহূর্তে নেত্রীদের সুস্থতা কামনার এই আয়োজন দলীয় ঐক্যের প্রতীক। মাহফিল শেষে নেতাকর্মী ও উপস্থিত জনসাধারণ একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের মঙ্গল ও জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা

বাগেরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রকাশের সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫