১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গার্মেন্টস কর্মী সোহাগ মিয়ার ছুরিকাঘাতে স্ত্রী মোরশেদা আক্তার ও শাশুড়ি শাহিদা আক্তার হাসপাতালে ভর্তি

ডেমরায় পারিবারিক কলহ, গার্মেন্টস কর্মী স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০২:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১৯ Time View

রাজধানীর ডেমরায় পারিবারিক কলহের জেরে বউ ও শাশুড়িকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছেন সোহাগ মিয়া নামের এক গার্মেন্টস কর্মী। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে ডেমরার বামইল এলাকার মাতব্বর গলির ফাতেমার বাড়ির নিচতলায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্ত্রী মোরশেদা আক্তারের মাথা, গলা ও বুকে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে শাশুড়ি শাহিদা আক্তারকেও সোহাগ এলোপাতাড়ি ছুরি দিয়ে কোপান। ডাক-চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে স্ত্রী মোরশেদার অবস্থা খুবই আশঙ্কাজনক।

ভুক্তভোগীরা শেরপুরের ঝিনাইগাতী থানার বাতিয়া গ্রামের আব্দুস সালামের পরিবারভুক্ত। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সোহাগ মিয়া তার স্ত্রী ও শাশুড়িকে মারাত্মকভাবে জখম করেছে। সোহাগকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

গার্মেন্টস কর্মী সোহাগ মিয়ার ছুরিকাঘাতে স্ত্রী মোরশেদা আক্তার ও শাশুড়ি শাহিদা আক্তার হাসপাতালে ভর্তি

ডেমরায় পারিবারিক কলহ, গার্মেন্টস কর্মী স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত

প্রকাশের সময় ০২:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫