‘নতুন শাড়িতে পুরোনো বউ’ দিয়ে আর জনগণকে ধোঁকা দেওয়া যাবে না
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সমাবেশে তোপের ভাষণ
- প্রকাশের সময় ০২:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৯৫ Time View
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা বাংলাদেশ ও ইসলামকে ভালোবাসে এবং মানবতার কল্যাণে কাজ করে, তারা রাজপথে এসেছে। ক্ষমতাপ্রেমীদের উদ্দেশ্যে তিনি বলেন, বারবার ক্ষমতায় যাওয়া সত্ত্বেও তারা জনগণকে কী দিয়েছে? ‘নতুন শাড়িতে পুরোনো বউ’ দিয়ে আর ধোঁকা দেওয়ার দিন শেষ।
তিনি বলেন, দেশের সংস্কার, খুনিদের ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার এবং জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মৌলিক দাবিগুলো বাস্তবায়ন না করেই ক্ষমতায় যাওয়া এক শ্রেণির মানুষের পাগলামীকে সমালোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, হাজার হাজার হাফেজ, আলেম, ছাত্র ও সাধারণ মানুষ জীবন দিয়েছিল দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে এবং খুনিদের হাত থেকে রক্ষা করতে। সমাবেশের মাধ্যমে জনগণকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে ক্ষমতায় যাওয়ার ওয়ান টুরের ধারণা ভুল।
রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বুধবার (০৩ ডিসেম্বর) পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় মহাসমাবেশে পীর এই মন্তব্য করেন।















