জুলাই–আগস্ট আন্দোলনে ইন্টারনেট শাটডাউনকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের প্রস্তুতি
আবারও বিচারের মুখে সজীব ওয়াজেদ জয়
- প্রকাশের সময় ০১:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৭৬ Time View
জুলাই–আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড সংঘটনে সহায়তার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় জয় ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশন তাদের তদন্ত চূড়ান্ত করেছে।
প্রসিকিউশন জানায়, আন্দোলন চলাকালে ইন্টারনেট শাটডাউন সহিংসতা বাড়াতে ভূমিকা রেখেছে এবং সমন্বিতভাবে অভিযান পরিচালনায় এটি সহায়তা করেছে। তদন্ত নথিতে উল্লেখ রয়েছে—১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ১৩ দিন অচল ছিল, যা ৫ আগস্ট থেকে স্বাভাবিক হয়।
সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই অথবা আগামী সপ্তাহের মধ্যে জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করতে পারে প্রসিকিউশন।