১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
দাবি না মানলে ৩ ও ৪ ডিসেম্বর ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি

শেরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় ১১:২০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ২৩৭ Time View

oplus_0

শেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২৫০ শয্যার শেরপুর জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

কর্মবিরতিতে অংশগ্রহণকারী টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতারা বলেন, “আজকের এই দুই ঘণ্টার কর্মবিরতির পরও যদি কর্তৃপক্ষ আমাদের দাবি না মানে, তবে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।”

তারা আরও বলেন, “তারপরও যদি দাবি না মানা হয়, তাহলে ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ সময় বক্তব্য দেন—মো. হাফিজুর রহমান, মিজানুর রহমান, শেখ ফরিদসহ শেরপুরের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতারা।

Please Share This Post in Your Social Media

দাবি না মানলে ৩ ও ৪ ডিসেম্বর ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি

শেরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

প্রকাশের সময় ১১:২০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫