পারিবারিক বিরোধের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ
রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- প্রকাশের সময় ০২:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ২১৭ Time View
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে শাহনাজ পারভীন (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আব্দুল জব্বারের স্ত্রী।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত ২৬ নভেম্বর বুধবার রাতের ঘটনা। পারিবারিক কলহের পর নিজ ঘরে অসুস্থ হয়ে পড়েন শাহনাজ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাণীশংকৈল থানার এসআই নাদিরুল মুরাদ জানান, “মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















