রনজিৎপুরে ঘেরে বিষ দিয়ে ৬ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ
বাগেরহাটে দুই মৎস্যঘেরে বিষ প্রয়োগ
- প্রকাশের সময় ১২:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ২০৯ Time View
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিৎপুর দক্ষিণপাড়া গ্রামে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এর ফলে কমপক্ষে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, রনজিৎপুর গ্রামের সুশান্ত দাশের ২ একর আয়তনের মৎস্যঘেরে দীর্ঘদিন ধরে সোনালী গলদা জাতের মাছ চাষ করা হচ্ছিল। ঘেরে প্রায় ৪ লক্ষ টাকার মাছের পোনা মজুদ ছিল।
গত ৩০ নভেম্বর রাতে, প্রায় সাড়ে ১২টার দিকে, দুর্বৃত্তরা ঘের মালিক সঞ্জয় দাশ ও তার দুই কর্মচারীকে ঘেরের বাসায় বেঁধে রেখে ঘেরে বিষ প্রয়োগ করে। রাত ৪টা পর্যন্ত তারা মাছ শিকার করে নিয়ে যায়। পরদিন সকালে ঘেরে থাকা বাকি গলদা মাছগুলো মরে ভেসে ওঠে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
ঘটনার পর চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘেরের পানি থেকে নমুনা সংগ্রহ করেন। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
ভুক্তভোগীদের অভিযোগ—এর আগেও একই এলাকায় কয়েকবার বিভিন্ন মৎস্যঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে ঘের মালিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ইনচার্জ বিএম আলমগীর জানান, “আমরা বিষ প্রয়োগের ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



















