০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার—আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে, আমরা কাজের মাধ্যমে দেখাবো

ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না: জামায়াত আমির ডা. শফিকুর রহমানv

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ১০:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ১৮০ Time View

ক্ষমতায় গেলে জনগণকে আর আন্দোলন করতে হবে না এবং সরকার নিজ দায়িত্বে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন,
“আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা আশ্বাস নয়—কাজের মাধ্যমে দেখাতে চাই। একই ভাষায় কথা বলা একটি জাতি হিসেবে আমাদের সবাইকে একসঙ্গে এগোতে হবে।”

দেশের মানুষ ভালো হলেও খারাপ রাজনীতিবিদদের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন,
“আমরা মূল সমস্যাগুলো চিহ্নিত করেই পরিবর্তন আনবো।”

তিনি অভিযোগ করেন, দেশে এখনও মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা হয়নি। তার মতে, শিশুর পড়ালেখার ধরন মা-বাবা নয়, বরং শিক্ষকই ঠিক করে দেবেন।
“আমাদের লক্ষ্য— প্রতিটি শিশুকে দক্ষভাবে গড়ে তোলা, যাতে তারা বোঝা নয়, বরং সম্পদ হয়ে ওঠে,”—যোগ করেন তিনি।

বর্তমান বিচারব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন,
“এখন দেশে ন্যায়বিচার পেতে টাকা লাগে—এই বাস্তবতা বদলাতে হবে।”

তিনি আরও বলেন,
“আমরা ক্ষমতায় গেলে জনগণকে কোনো দাবি নিয়ে দপ্তরে ঘুরতে হবে না, আন্দোলনও লাগবে না। সরকার নিজ দায়িত্বে সেবা মানুষের বাড়িতেই পৌঁছে দেবে।”

তিনি জানান, সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার—আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে, আমরা কাজের মাধ্যমে দেখাবো

ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না: জামায়াত আমির ডা. শফিকুর রহমানv

প্রকাশের সময় ১০:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫