০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নিজ খামারে কাজ করতে গিয়ে মৃত্যু, পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে

দশমিনায় সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রবিউল হাসান ডব্লিউ
  • প্রকাশের সময় ০২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৪৩৮ Time View

পটুয়াখালীর দশমিনায় নিজের মৎস্য খামারে বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুল মৃধা (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের গয়নাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুল ওই এলাকার আবদুর রকমান মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তিনি বাড়ির কাছেই তার মৎস্য খামারের পরিচর্যায় যান। এ সময় পানি সেচের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক সেচপাম্পে ত্রুটি দেখা দিলে নিজেই সেটি ঠিক করার চেষ্টা করেন। সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

নিজ খামারে কাজ করতে গিয়ে মৃত্যু, পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে

দশমিনায় সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময় ০২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫